সম্পাদকীয় নীতি
এশিয়া নিউজ বাংলা সত্য, নিরপেক্ষতা, জনস্বার্থ এবং দায়িত্বশীল সাংবাদিকতার নীতিতে বিশ্বাসী
আমাদের সম্পাদকীয় নীতি হলো:
১. খবর প্রকাশের আগে তথ্য যাচাই করার চেষ্টা করা।
২. ভুয়ো, বিভ্রান্তিকর বা উদ্দেশ্যপ্রণোদিত খবর প্রকাশ না করা।
৩. কোনো ব্যক্তি, ধর্ম, জাতি, ভাষা বা সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো থেকে বিরত থাকা।
৪. সংবাদ, মতামত, বিজ্ঞাপন এবং স্পনসর্ড কনটেন্ট আলাদা রাখা।
৫. শিশু, নির্যাতিত ব্যক্তি, রোগী বা সংবেদনশীল ঘটনার ক্ষেত্রে গোপনীয়তা ও মানবিকতা বজায় রাখা।
৬. প্রয়োজন হলে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা।
৭. ভুল তথ্য পাওয়া গেলে তা সংশোধন করা।
৮. বিভ্রান্তিকর শিরোনাম বা অতিরঞ্জিত খবর এড়িয়ে চলা।
আমাদের লক্ষ্য হলো এমন সংবাদ প্রকাশ করা, যা সমাজের জন্য প্রয়োজনীয়, দায়িত্বশীল এবং মানুষের উপকারে আসে।